মোবাইলে বেশি অ্যাপস না রাখাঃ-
আমরা কি করি মোবাইলে যেমন ইচ্ছা তেমন অ্যাপস ডাউনলোড করি। এটি ভালো না মোবাইলের জন্য। কারণ আমরা যখন অ্যাপস ডাউনলোড করি সেটি আমাদের RAM এর জায়গা দখল করে। যখন RAM
এ আর জায়গা থাকেনা তখন মোবাইল হ্যাং করে।
মোবাইলে SD card স্টোরেজ খালি রাখা:-
আমারা যখন মোবাইল ব্যাবহার করি তখন আমরা মোবাইলে যা পারি SD CARD এ জমা রাখি জমা রাখতে এমন অবস্থা হয় আমাদের SD CARD পূর্ণ হয়ে যায়। যার ফলে আমাদের মোবাইল হ্যাং করে। এবং স্লো হয়ে যায়।
ফেইসবুক অ্যাপ লাইট ব্যাবহার করাঃ-
আমর সাধারণত ফেইসবুক অ্যাপ ব্যবহার করি যেটি আমাদের মোবাইলের চার্জ বেশি টানে এবং মেগাবাইট বেশি খরচ হয়।অন্যদিকে ফেইসবুক অ্যাপ লাইট ব্যবহার করলে চার্জ কম টানবে এবং মেগাবাইট কম খরচ হবে।
4G 3G যেটা আপনার এলাকায় সাপোর্ট করে সেটা ব্যবহার করাঃ-
আমারা মোবাইল ব্যাবহার করতে গিয়ে 4G সাপোর্ট করে না সে অঞ্চলে 4G ব্যাবহার করি। অথচ আমাদের বেশি চার্জ টানে এই নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যখন 3G সাপোর্ট না করা যায়গায় 4G ব্যাবহার করি তখন সেটি আমাদের মোবাইলে প্রচুর চার্জ টানে। কারণ আপনার অঞ্চলে 4G সাপোর্ট করছে না যখন আপনি 4G অপশনটা চালু করে দিবেন তখন মোবাইল সবসময় 4G খোজতে থাকবে। যার ফলে আমাদের মোবাইলে চার্জ
বেশি টানবে।
মোবাইলে ব্যাটারি সেভার অন রাখাঃ-
আমাদের উচিৎ ব্যাটারি সেভার অন রাখা। ব্যাটারি সেভার অন রাখলে আমাদের মোবাইলে চার্জ কম টানবে।
মোবাইলে চার্জ ৮০% এর বেশি নয় আর ২০% কমে না যাওয়াঃ-
আমরা মোবাইলে সাধারণত ১০০% চার্জ করি যা মোবাইলের জন্য ভালো না, যখন মোবাইল গরম হয়।তবে ৮০% এ মোবাইল চার্জ করলে মোবাইলে চার্জ বেশি থাকে।আর মোবাইলে ২০% পার্সেন্ট এর নীচে চার্জ গেলে মোবাইল এর ক্ষতি হবে। তাই মোবাইলে চার্জ যাতে ২০% নীচে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
মোবাইলে আই কমপোর্ট অন রাখাঃ-
আমাদের উচিত মোবাইলে আই কমপোর্ট অপশনটি অন রাখা যার ফলে আমাদের চোখে কিছুটা প্রশান্তি সৃষ্টি হবে। অর্থাৎ আমাদের চোখে যে পানি পড়ে তা কিছুটা কম হবে। আর আমরা সব সময় ব্রাইটনেস বাড়িয়ে রাখি যার ফলে আমাদের মোবাইলে চার্জ বেশি টানে। সুতরাং ব্রাইটনেস কমিয়ে রাখলে আমাদের মোবাইলে চার্জ কম টানবে।
